ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার ধাক্কায় বিশ্বজুড়ে শীতকালের জ্বালানি নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রাকৃতিক গ্যাসের দাম একলাফে বেড়ে গত ৪ বছরের (২০২২ সালের পর) মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার লেনদেন বন্ধ হওয়ার পরিস্থিতির পর গতকাল সোমবার লেনদেন শুরু হতেই গ্যাসের ইউরোপীয় সূচক ৩.৩ শতাংশ বাড়ে।
