আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেল

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ায় আটক অবস্থায় অবৈধ খনির সন্দেহে ধরা ৩৭ জনের মৃত্যু হয়েছে মারাত্মক ঠাসাঠাসি, দুর্বল বায়ু চলাচল ও অবহেলার কারণে। তাদের মৃত্যুর বিষয়ে সরকারের তদন্তে এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত মাসে এ মৃত্যুর ঘটনায় নাইজেরিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়লে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি কর্মকর্তাদের আগের দাবি প্রত্যাখ্যান করেছে, যেখানে রোগের প্রাদুর্ভাবকে দায়ী করা হয়েছিল।