
বিশ্বজুড়ে তাণ্ডব চালানো আবহাওয়া সংক্রান্ত বিপর্যয় এল নিনোর ক্ষয়ক্ষতি সামাল ও প্রয়োজনীয় সম্পদ দ্রুত সরবরাহের লক্ষ্যে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত শনিবার দেশজুড়ে এই জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট পাজ বলেছেন, জরুরি অবস্থা জারির এই আদেশে এল নিনোর প্রভাবে তীব্র খরা ও আকস্মিক বন্যায় নাকাল বলিভিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলে উদ্ধারকারী দলগুলোর তৎপরতা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ???'এল নিনোর কারণে খরা ও বন্যায় বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে দেশ। যে কারণে পরিস্থিতি মোকাবিলায় সব প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।'