
ইরাকের দক্ষিণাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে পুরুষদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধিকারকর্মীরা। তাদের মতে, এ পদক্ষেপ তালেবানশাসিত আফগানিস্তানের মতো নারী-পুরুষের বিভাজন নীতির দিকে ইরাকের এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
গত দুই সপ্তাহে ইরাকের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় ৪০০ নারী শিক্ষার্থী। বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণাই করতে পারেনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, নারী-পুরুষের 'মেলামেশা বন্ধ' করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।