নিয়ন্ত্রণে নেই ইমরান খানের রক্তচাপ : দাবি চিকিৎসকের
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খানের শারীরিক পরিস্থিতি ভালো নয়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হলে বিপদ হতে পারে, এমনটাই দাবি করছেন ইমরানের দীর্ঘদিনের চিকিৎসক ফয়সল খাতুন।
ব্রিটিশ সংবাদপত্র 'দ্য টেলিগ্রাফ'কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরানের রক্তচাপে নিয়ন্ত্রণে নেই। এই পরিস্থিতিতে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না-নিয়ে যাওয়া হলে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। ৩০ বছর ধরে ইমরানের চিকিৎসা করা ফয়সল বলেন, এই রকম রক্তচাপ নিয়ে আমার কাছে কোনও রোগী এলে আমি তাকে তৎক্ষণাৎ ভালো কোনও হৃদ্?রোগ বিশেষজ্ঞের কাছে যেতে বলতাম। ইমরানের রক্তচাপ কয়েক দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
ইমরানের চিকিৎসক এ-ও দাবি করেছেন যে, উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আনা না-গেলে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর কিডনি, হৃদ্?যন্ত্র ও চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রসঙ্গক, কয়েক দিন আগেই ৭৪ বছর বয়সি ইমরান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কথা জানিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি চিঠি লেখেন।
