তাজমহল দেখতে গিয়ে না ফেরার দেশে চার শিক্ষার্থী
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশের কনৌজে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার শিশু শিক্ষার্থীর। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৩২ জন।
গতকাল মঙ্গলবার ভোর ৬টা নাগাদ লাখনৌ-আগরা এক্সপ্রেসওয়ের ওপর একটি স্কুলবাসের পেছনে দ্রুত বেগে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে। বাসে ছিলেন মোট ৫০ জন যাত্রী, যাদের অধিকাংশই স্কুলপড়ুয়া। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চার শিক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষামূলক ভ্রমণের জন্য কৌশাম্বীর একটি স্কুল থেকে শিক্ষার্থীদের দল তাজমহলে গিয়েছিলেন। সেখান থেকে তাদের নিয়ে ফিরছিল স্কুলবাসটি।
শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন শৌচকর্ম সারতে নিচে নামায় বাসটি সড়কের একপাশে দাঁড়িয়ে ছিল।
