ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা খলিল আল-হায়ার সবচেয়ে ছোট ছেলে ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। গতকাল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ইসরায়েল। তবে তিনি বেঁচে গেছেন। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) হামাসের এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন।
এরআগে স্কাই নিউজ অ্যারাবিয়া এক প্রতিবেদনে জানায়, গাজা সিটির রিমাল এলাকার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ছয় ফিলিস্তিনি আহত হন। হামাস নেতা বাসিম নাইম ফিলিস্তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, হায়ার ছেলে ও পরিবার 'ইহুদিবাদীদের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন।' ইসরায়েলি সেনাবাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি। খলিল আল-হায়ার আর মাত্র একটি ছেলেই বেঁচে আছেন। বাকিরা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। এরমধ্যে এক ছেলে চলতি বছরের মে মাসে এবং আরেক ছেলে ২০২৫ সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি হামলায় নিহত হন।
