প্রশ্ন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
সহকারী মুফতি, মারকাজুশ শাইখ
আরশাদ আল-মাদানি
মানিকনগর, ঢাকা
প্রশ্ন : আজান দেওয়ার সময় কানে আঙুল দিতে হবে কী?
উত্তর : হ্যাঁ, মুয়াজ্জিনের জন্য আজানের সময় কানে আঙুল দেওয়া মুস্তাহাব। (তিরমিজি : ১৯৭, মুসনাদে আহমদ : ১৮৭৫৯)।
প্রশ্ন : আজান শেষে দরুদ শরিফ ও আজানের দোয়া পড়া মুয়াজ্জিনের জন্যও মুস্তাহাব নাকি শুধু শ্রোতাদের জন্য?
উত্তর : মুয়াজ্জিনের জন্যও আজান শেষে দরুদ শরিফ ও দোয়া পড়া মুস্তাহাব। (মিনহাজুত তালেবিন : ১/৩২৯, ফতোয়ায়ে মাহমুদিয়া : ৫/৪১৩)।
প্রশ্ন : মুসল্লিরা ইকামতের জবাব দেবে কীভাবে?
উত্তর : ইকামতদাতা যখন 'হাইয়া আলাস সালাহ' ও 'হাইয়া আলাল ফালাহ' বলবে, তখন মুসল্লিরা 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ' বলবে ও 'কদকামাতিস সালাহ' বলার সময় 'আকামাহাল্লাহু ওয়া আদামাহা' বলবে। এ ছাড়া অবশিষ্ট বাক্যগুলোর জবাব ইকামতদাতা যেভাবে বলবে, মুসল্লিরাও হুবহু তা বলেই উত্তর দেবে। (সুনানে আবি দাউদ : ১/২০৯, মাজমাউল আনহুর : ১/১১৬)।
