গুলশান ও বনানী এলাকায় যান চলাচল পরিবর্তন, নতুন ট্রাফিক নির্দেশনা

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গুলশান সোসাইটি এবং ট্রাফিক গুলশান জোনের যৌথ উদ্যোগে গুলশান-১, গুলশান-২ এবং বনানী এলাকার জন্য নতুন ট্রাফিক নির্দেশনা ঘোষণা করেছে। এই এলাকায় চলাচলকারী চালকদের জন্য গতকাল রোববার বেলা ১১টা থেকে এই ডাইভারশন বা যান চলাচল পরিবর্তন কার্যকর হবে।

গুলশান-১ এর দিক থেকে আসা গাড়ি ইউসিবি ব্যাংক থেকে বামে ৩৪নং রোডে প্রবেশ না করে ৩৭নং রোড দিয়ে বনানী যেতে পারবে। এভিনিউ থেকে ৩৭নং রোডটি ওয়ান ওয়ে করা হবে।

৩৯নং রোড থেকে ২৪নং রোডে আসা গাড়ি ডানে মোড় নিয়ে ৩৭নং রোড হয়ে যেতে পারবে (বামে মোড় নেওয়া যাবে না)।

৩৯নং রোড হয়ে ৩৬নং রোডে আসা গাড়ি সোজা ও ডানে মোড় নিয়ে যথাক্রমে ৩৪নং ও ৩৫নং রোডে যেতে পারবে। ৩৫নং রোড থেকে কোনো গাড়ি ৩৭নং রোডে যেতে পারবে না। উপরে বর্ণিত কার্যক্রম গুলশান সোসাইটি এবং ট্রাফিক গুলশান জোনের যৌথ আয়োজনে বাস্তবায়িত হবে।