২৪ ঘণ্টায় ১,৬৪৯ জন গ্রেপ্তার

জানাল পুলিশ সদর দপ্তর

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুলিশ গত ২৪ ঘণ্টায় ১,৬৪৯ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার, ককটেল। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এসব তথ্য জানানো হয়। হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। ১,৬৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় গত সোমবার ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। প্রায় এক সপ্তাহে সারা দেশে ৪০টির বেশি যানবাহনে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।