রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকার মঙ্গলবার সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তালেবুর রহমান বলেন, গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র। উপ-পুলিশ কমিশনার জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে, বলেও জানান তালেবুর রহমান। এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি।