মালিবাগে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মালিবাগ রেলগেট বাজারসংলগ্ন একটি বাসার নিচতলার কক্ষ থেকে মমতাজ বেগম (৫৩) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত মমতাজ বেগম লালমনিরহাট সদরের সাতপাটকি মহেন্দ্র নগর গ্রামের মৃত জুবেদ আলীর মেয়ে। তিনি মালিবাগ রেলগেট বাজার এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুর রহমান জানান, খবর পেয়ে মালিবাগ বাজার রেলগেট-সংলগ্ন ৪২৫/এ নম্বর বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
