ভূমিকম্পে টিনসেড বাড়ির দেয়াল ধসে এক শিশুর মৃত্যু

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। গতকাল ভূমিকম্পের সময় উপজেলার গোলাকান্দাইল ইসলামবাগ এলাকায় এই ঘটনা ঘটে * আলোকিত বাংলাদেশ