ব্র্যাক ব্যাংক চালু করল মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গ্রাহকদের জন্য দেশের অভ্যন্তরে ও বিদেশে লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক করতে মাস্টারকার্ড প্রযুক্তি সংবলিত নতুন প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। গত রোববার আনুষ্ঠানিকভাবে এই কার্ডটির উদ্বোধন করা হয়। এই নতুন কার্ডে রয়েছে নানা রকম সুবিধাজনক ফিচারের পাশাপাশি রিওয়ার্ড জেতার সুযোগ, যা গ্রাহকদের ঝামেলাহীন পেমেন্টের পাশাপাশি দেবে বাড়তি অনেক সুবিধা। বিশ্বব্যাপী মাস্টারকার্ড নেটওয়ার্কে যে কোনো মুদ্রায় কার্ডটি গ্রাহকদের নিরবচ্ছিন্ন ট্রানজ্যাকশন সুবিধা দেবে, যা ভ্রমণ, কেনাকাটা এবং আন্তর্জাতিক লেনদেনকে করে তুলবে আরও সহজ ও উপভোগ্য। বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের দেশে ও দেশের বাইরে দৈনন্দিন ডেবিট কার্ড ট্রানজ্যাকশনে দিচ্ছে রিওয়ার্ড পয়েন্ট জেতার সুযোগ। এছাড়াও, ব্র্যাক ব্যাংক নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ‘তারা’ ডেবিট কার্ড চালু করেছে, যেখানে প্রতি মঙ্গলবার ‘তারা’ কার্ডহোল্ডাররা ট্রানজ্যাকশনে উপভোগ করবেন দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট। এই নতুন ডেবিট কার্ড উদ্বোধনের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জন্য নিরাপদ, সুবিধাজনক এবং ভবিষ্যৎমুখী ব্যাংকিংসেবা দেওয়ার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
