হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথগ্রহণ করেছেন। প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল তাকে শপথবাক্য পাঠ করান। প্রধান বিচারপতির খাস কামরায় গতকাল বিকেলে এ শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বার কাউন্সিলের সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তাবৃন্দ।

হাইকোর্টের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে গত ১১ নভেম্বর নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ২২ জন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ২২ জনের মধ্যে গত ১২ নভেম্বর ২১ জনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও অসুস্থতার কারণে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ নিতে পারেননি। আজ তার শপথ সম্পন্ন হলো।