ময়মনসিংহ-৪

শান্তি-ঐক্য বজায় রাখার শপথ নিলেন প্রার্থীরা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৪ (সদর) আসনে শান্তি ও ঐক্য বজায় রাখার শপথ নিয়েছেন সংসদ সদস্য প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের টাউন হল জিমনেসিয়ামের সামনে তাদের শপথ পাঠ করান মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের জেলা শাখার সভাপতি এ কে. এম. মাহাবুবুল আলম। এই শপথে অংশগ্রহণ করেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র আম প্রতীকের প্রার্থী হামিদুল ইসলাম, একতারা প্রতীকের বাংলাদেশ সুপ্রিম পার্টির লিয়াকত আলী।