সাতদিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭৮

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গত সাতদিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, এসব অভিযানে ২২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযানে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, ৭টি ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।