ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় গতকালও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই ছিল ঢাকা। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী, গতকাল রোববার ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ২৩৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এই মেগাসিটি। একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর, যার স্কোর ২৫১। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর, স্কোর ২৪১। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (স্কোর ১৯৪) ও নেপালের কাঠমান্ডু শহর (স্কোর ১৮৩)।
