‘ফ্যামিলি কার্ড’ নিয়ে অপপ্রচার হাস্যকর

বললেন আমিনুল হক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, শুধুমাত্র ধানের শীষের ভোটারদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে- প্রতিপক্ষের এমন অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন। গতকাল শুক্রবার প্রচারণার ১৬তম দিনে পল্লবী ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি দলের প্রার্থীর এ ধরনের বক্তব্য চরম নির্বুদ্ধিতার পরিচয়। জনগণের ওপর আস্থা না থাকায় তারা এখন অপপ্রচারের আশ্রয় নিচ্ছে।