‘এই বিজয় খাগড়াছড়িবাসীর উদ্দেশে উৎসর্গ করলাম’

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আব্দুল ওয়াদুদ ভূইয়া। তিনি তার বিজয়কে খাগড়াছড়ির জনসাধারনের উদ্দেশে উৎসর্গ করেছেন। বিজয়ের পর গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াদুদ ভূইয়া জানান, ‘আজকের এই বিজয় খাগড়াছড়ির জনগণের। জনগণের ভালোবাসা ও সমর্থনেই এই অর্জন সম্ভব হয়েছে।’ তিনি বলেন, তারেক রহমানের আহ্বানে বিএনপি জনগণের ভোটে জয়ী হয়েছে। তাই প্রথমেই আমি সাধারণ জনগণকে গুরুত্ব দিব এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকবো। গতকাল শনিবার বিকালে খাগড়াছড়ি পৌরশহরের কলাবাগানে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া’র বাসভবনে সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেছেন।

এ সময় তিনি বলেছেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন করবেন। পাশাপাশি খাগড়াছড়ি আসনে পাহাড়ি-বাঙালির সহাবস্থান বজায় রাখতে পাহাড়ের উন্নয়নে কাজ করবেন এবং খাগড়াছড়িকে একটি আধুনিক ও পর্যটন নগরীতে পরিণত করবেন।