বিএনপি জোটকে অভিনন্দন পূজা উদযাপন পরিষদের
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যুক্ত বিবৃতিতে এই অভিনন্দন জানান। একই সঙ্গে বিবৃতিতে নেতৃবৃন্দ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশের সর্বস্তরের জনগণ, সকল রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
