৩০ মিনিটে ট্রাম্পকে তিন হুঁশিয়ারি খামেনির

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা নিরসনের জন্য উভয় পক্ষ যখন চেষ্টা করছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল মঙ্গলবার জেনেভায় বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যে দেশটির ভিন্ন অবস্থান উঠে এসেছে। মাত্র ৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনটি পোস্ট দিয়েছেন খামেনি। যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সমালোচনা এবং মধ্যপ্রাচ্যে ইরানের কাছে ওয়াশিংটনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন তিনি। একটি পোস্টে ইরানের ওপর মার্কিন চাপ সম্পর্কে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে খামেনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্র ইরান থেকে ইসলামিক প্রজাতন্ত্রকে নির্মূল করতে পারেনি।