ভাষাশহিদদের প্রতি সোনালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল ২১ ফেব্রুয়ারি, শনিবার সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, জেনারেল ম্যানেজাররা, ব্যাংকের অন্যান্য নির্বাহী, জিয়া পরিষদ, সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন ও জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের নেতারা এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশব্যাপী সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি