জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে জনতা ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক আব্দুল মজিদ শেখ ও মো. ওবায়দুল হক এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলমসহ সব স্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি