কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সব ভাষাশহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা ও সবস্তরের কর্মকর্তা/কর্মচারী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি