প্রশাসনে বড় রদবদল, সরিয়ে দেওয়া হলো তিন সচিবকে

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেতক

প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি সমতুল্য) সচিব হিসেবে বদলি করা হয়।

বদলীকৃত কর্মকর্তারা হলেন— মো. সাইফুল্লাহ পান্না, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। রেহানা পারভীন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। মো. কামাল উদ্দিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। প্রজ্ঞাপন অনুযায়ী, উল্লিখিত কর্মকর্তাদের তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এর ফলে বর্তমানে তাদের সুনির্দিষ্ট কোনও দফতর বা কর্মক্ষেত্র রইলো না। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।