গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করছেন রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাকশ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে শ্রমিকেরা গতকাল বুধবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা বিকেল ৫টার সময় বাসায় চলে যান। আজ সকাল ৮টার সময় শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। এ সময় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বাগ্?বিতণ্ডা হয়।কারখানার শ্রমিক সায়েদুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করি, অথচ ঠিকমতো বিল দেওয়া হয় না। রোজার মাসেও রাত ১১টা পর্যন্ত ডিউটি করতে হয়।’ রিপন নীট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, ‘তিন মাসের নাইট বিলের মধ্যে এক মাসের বিল আজকে দেওয়ার কথা বলা হয়েছে।