বকেয়া বেতনের দাবিতে অবরোধ

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বি-ব্রাদার্স নামক একটি পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন, ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সাকাল থেকে তারাব পৌরসভার মৈকুলি এলাকায় কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে দুপুর ২টার দিকে তারা অবরোধ তুলে নেন। শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে দুই হাজারের অধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিসহ ৩ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। মালিকপক্ষ কয়েকদিন ধরে আশ্বাস দিয়েও তালবাহানা করছে।