যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বেলা ১১টায় প্রতিনিধিদলটি সেখানে যায় এবং ১১টা ৫০ মিনিটে বেরিয়ে আসে।