ভিসা ইনফিনিট ডেবিট কার্ড চালু করল ইবিএল
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ভিসার সহযোগিতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আনুষ্ঠানিকভাবে চালু করেছে ইবিএল ভিসা ইনফিনিট ডেবিট কার্ড। ব্যাংকের রিটেইল পোর্টফোলিওর প্রায়োরিটি গ্রাহকদের জন্য এটি একটি বিশেষ প্রিমিয়াম ডেবিট কার্ড। উন্নত ইএমভি চিপ প্রযুক্তি সম্বলিত এই ডুয়াল-কারেন্সি কার্ডটি উন্নত নিরাপত্তা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এবং দেশ-বিদেশে দৈনন্দিন সহজ লেনদেনে সুবিধা নিশ্চিত করবে। প্রায়োরিটি গ্রাহকদের জীবনধারা ও ভ্রমণ চাহিদাকে বিবেচনায় রেখে তৈরি এই কার্ডটি ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিভিন্ন প্রিমিয়াম সুবিধাও প্রদান করবে। ভ্রমণের প্রাক্কালে কার্ডধারীরা বছরে ১২ বার বিনামূল্যে বিদেশে বিমানবন্দর লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্রগ্রামের আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইবিএল স্কাইলাউঞ্জ যতবার প্রয়োজন ব্যবহার করা। প্রতিবার একজন অতিথি এবং ১২ বছরের কম বয়সি দুই শিশুকেও সঙ্গে নেওয়া যাবে। এছাড়া নির্বাচিত গ্রোসারি, ফুয়েল স্টেশন, ইলেকট্রনিক্স, লাইফস্টাইল ও ট্রাভেল আউটলেটে ব্যবহারের জন্য গ্রাহকরা ১০ হাজার টাকা মূল্যের ওয়েলকাম ভাউচার পাবেন। কার্ডটির কোনো ইস্যু বা বার্ষিক ও নবায়ন ফি রাখা হয়নি।
