আইসিটির এক প্রসিকিউটরকে অব্যাহতি, নিয়োগ দুই

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই অব্যাহতি ও নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। একটি চিঠিতে বলা হয়েছে, আইসিটি চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগ পত্র গ্রহণ করে তাকে ওই পদের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটি চিঠিতে বলা হয়েছে যে, আইসিটি মামলা পরিচালনার জন্য আইনজীবী মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।