সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি থাকবে। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতি একে আজাদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে এই ছুটি পালন করা হবে। এই কারণে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।
