খিলক্ষেতে রিজেন্সি হোটেলে সার্কিট ব্রেকার বিস্ফোরণে দগ্ধ ৪

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকার খিলক্ষেত এলাকার ‘রিজেন্সি রিসোর্ট অ্যান্ড হোটেলে’ বৈদ্যুতিক সার্কিট ব্রেকার বিস্ফোরণে সেখানকার ৪ কর্মী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার ভোরের এই ঘটনায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন। দগ্ধরা হলেন- মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)।

শাওন বিন রহমান বলেন, মনসুরের শরীরের ২১ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি তিনজনের মধ্যে আব্দুল মতিন ও মাহিনের ৫ শতাংশ এবং আব্দুল জলিলের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছেন এই চিকিৎসক।

দগ্ধ আব্দুল মতিন বলেন, ভোরে হোটেলের এসি মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ সার্কিট ব্রেকার থেকে আগুন লেগে তারা দগ্ধ হন।