নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গতকাল শনিবার ফের সিটিস্ক্যান করানো হয়। হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি। তবে ইনফেকশন হয়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও তাকে বিদেশে নেওয়া যাবে কি না তা নির্ভর করবে শারীরিক অবস্থার ওপর। ডা. শাহাবুদ্দিন তালুকদার

জানিয়েছেন, মির্জা আব্বাসকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। চিকিৎসকরা দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। গত বুধবার ইফতারির সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ : মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। গতকাল শনিবার মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, আজ রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন।