সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত একজনের লাশ দেশে আসবে শুক্রবার
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজে গত ৮ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। একই হামলায় আরও ১০ বাংলাদেশি আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। নিহত দুইজন হলেন- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুরের পশ্চিম ফিকামার এলাকার রইস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়ার কীর্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে মো. মোশাররফ হোসেন। এর মধ্যে মোশাররফ হোসেনের মরদেহ দেশে আসছে শুক্রবার (২০ মার্চ) সকালে। বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই মিজানুর রহমান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত প্রবাসীর মরদেহ শুক্রবার সকাল পৌনে ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানর কথা আছে রয়েছে। দূতাবাস সূত্রে জানা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। সৌদি আরবের রিয়াদে প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে আল-খারজের একটি ক্লিনিং মেইন্টেনেন্স কোম্পানির আবাসন ব্যবস্থা। সেখানে ওই কোম্পানির কর্মীরা বসবাস করেন।
