মেসার্স জুঁই এন্টারপ্রাইজে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুঁই এন্টারপ্রাইজে গতকাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ অভিযান চালিয়ে ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোল উদ্ধার করে মেসার্স জুঁই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান শেষে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মধ্যে তেল বিতরণ করা হয় * আলোকিত বাংলাদেশ
