সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক থেকে জেলা সিভিল সার্জন কার্যালয় ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ইপিআই ভবনের মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের নেতৃত্বে আয়োজিত র্যালিতে অংশ নেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ স্বাস্থ্য বিভা কর্মকর্তা-কর্মচারী এবং ফোরামের সদস্যরা।
পরবর্তীতে সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনামগঞ্জ সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. ওয়াকল মাহমুদ, ইউনিসেফের এমএনসি ও এএইচ অফিসার ডা. তানভীর মাহমুদ, ইউনিসেফের জেলা সমন্বয়কারী ডা. পূজা সাহা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, মো. দিলোয়ার হোসেন, মো. সেরুজ্জামান ও মো. ফারুক মিয়া প্রমুখ। আলোচনা সভার শুরুতে বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাজেশ সিংহ মিথুন।
