জবির উপপরিচালক সাইফুল ইসলামের সাফল্য

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স ফাইনাল পরীক্ষায় (২০২২) প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে এ ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি এ ফলাফল প্রকাশিত হয়। এর আগে একই প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পরীক্ষায় প্রথম শ্রেণিতে পঞ্চম স্থান অর্জন করেন তিনি। শিক্ষাজীবনে ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি সহকর্মীদের প্রশংসা কুড়িয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের একাডেমিক সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক।