জাতীয় ইস্যুতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে
বললেন ডেপুটি স্পিকার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জোর দিয়ে বলেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদের সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ কাজ করা উচিত। তিনি সংসদে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। গতকাল সোমবার সংসদে প্রায় একই ধরনের জ্বালানি ও এর প্রভাব সংক্রান্ত দুটি পৃথক মুলতবি প্রস্তাব নোটিশ নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩) এসব নোটিশ উত্থাপন করেন।
