নাগরিকসেবা নিশ্চিত করতে কাজ করছে ডিএনসিসি : প্রশাসক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সকল নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছে ডিএনসিসি। এই কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। গতকাল সোমবার বিকেলে মিরপুরের টোলারবাগ খাল (মিরপুর মাজার রোড থেকে গাবতলি মেইন রোড পর্যন্ত) খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি আরও বলেন, ‘একটি বাসযোগ্য শহর উপহার দেওয়াই ডিএনসিসির প্রথম অঙ্গীকার। জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে।