ডিজেল মজুতের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী রবিউল ইসলামকে তিনদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বেলকুচি থানার ওসি ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকানে অবৈধভাবে মজুত করা উল্লেখিত লিটার ডিজেল উদ্ধার করা হয়।