শাহবাগে ছাত্রদল-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাবি প্রতিনিধি
রাজধানীর শাহবাগে ছাত্রদল-শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শাহবাগ থানা ও আশপাশে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার শাহবাগ জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, সন্ধ্যার পর থেকে শাহবাগ জাদুঘরের সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার পর শাহবাগে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে।
