বিএনপির যৌথ সভা আজ, মে দিবস ও ৩০ মে ঘিরে কর্মসূচি নির্ধারণ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মে দিবস এবং ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে আজ শনিবার দলের যৌথ সভা হবে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মে দিবস ও ৩০ মে উপলক্ষে দলীয় কর্মসূচি নির্ধারণ ও প্রস্তুতি নিয়ে এই যৌথ সভা আহ্বান করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন কর্মসূচিগুলো ঘিরে সাংগঠনিক প্রস্তুতি ও দিকনির্দেশনা সভায় আলোচনা করা হবে।