ঢাকা বিশ্ববিদ্যালয়ে এএইচএফবির বার্ষিক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অ্যাসোসিয়েশন অব হামবোল্ট ফেলোজ বাংলাদেশ (এএইচএফবি)-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনার গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন। এএইচএফবির সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ (Rudiger Lot) প্রধান অতিথি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এএইচএফবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রামিসাহ ইসলাম ও তাসফিয়াহ তাহসিন প্রিমা অনুষ্ঠান সঞ্চালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
