সনদপত্র বিতরণ ও জব ফেয়ার আয়োজন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্তৃক পরিচালিত; অর্থ বিভাগের ‘Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)’ প্রকল্পের আওতায় চতুর্থ শিল্প বিপ্লব (4IR) সম্পর্কিত Advanced Training Program -এর ৫ম ও Basic Training Program -এর ৪র্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও জব ফেয়ার গত বুধবার বিটাক, ঢাকা এর অ্যাডভান্সড ট্রেইনিং অ্যান্ড ইনোভেশন কমপ্লেক্স (এটিআইসি) ভবনে অনুষ্ঠিত হয়। আয়োজনটি ছিল প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং শিল্প খাতের মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপন যাহা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের অনন্য উদাহরণ তৈরি করবে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন মহাপরিচালক, বিটাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, নির্বাহী প্রোগ্রাম পরিচালক, SICIP। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনজুর আহমেদ প্রধান, DEPD (program Management), SICIP; ড. মো. মতিউর রহমান, AEPD (Program Management), SICIP এবং মৌরীন করিম, AEPD (Program Management), SICIP।