এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সভা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ৬০তম বোর্ড সভা গতকাল মঙ্গলবার স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সম্মানিত চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য এসএএম হোসাইন, গুলজার আহমেদ, শেখ ওমর ফারুক, ফারিয়া সুলতানা সুমা, তাসনিয়া হোসেন, জুবাইদা খান, ইনতিশার মোস্তফা চৌধুরী এবং অনিভা সাহা। সভায় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এফসিএস এবং এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও মো. নুরুজ্জামান খন্দকার।
