সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আদেশ পিছিয়ে ৫ মে ধার্য
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর জামিন শুনানির আদেশ পিছিয়ে আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। এর আগে বৈষম?্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়। মোজাম্মেল বাবুর জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
