বসুন্ধরা এয়ারওয়েজে শিক্ষার্থীদের ব্যবহারিক সেশন অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত সোমবার ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে, বসুন্ধরা এয়ারওয়েজে শিক্ষার্থীদের জন্য একটি এয়ারপোর্ট প্র্যাকটিক্যাল সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা এয়ারওয়েজে-এ আয়োজিত এই সেশনে দুটি ধাপে মোট ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে তারা এভিয়েশন ইন্ডাস্ট্রির বাস্তব কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করে। প্রতিষ্ঠানের সম্মানিত ৮ জন লেকচারারের সহযোগিতায়, এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান এসএম মেহেদি হাসানের সার্বিক তত্ত্বাবধানে সেশনটি পরিচালিত হয়। এই প্র্যাকটিক্যাল সেশন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়েছে, যা তাদের একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে। সেশনে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছ্বসিত।সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি