রাজধানীতে ৭৩ জন গ্রেফতার

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ৫ মে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। অভিযানকালে তেজগাঁও থানা নয় জন, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা ১৪ জন, আদাবর থানা পাঁচ জন, মোহাম্মদপুর থানা ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১২ জনকে গ্রেফতার করেছে।