আইন না মানা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সবকিছুর জন্য আইন থাকলেও তা না মানাটাই আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। সুশৃঙ্খল সমাজ ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাধ্যতামূলক। বিশেষ করে সাংবাদিকদের নিজস্ব এখতিয়ার ও সীমাবদ্ধতার বিষয়ে সচেতন থাকা আবশ্যক। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আয়োজিত ?‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা’ বিষয়ক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিচারপতি আব্দুল হাকিম আরও বলেন, গণমাধ্যম সমাজের আয়না আর সাংবাদিকরা জাতির বিবেক।
